বাংলা ব্যাকরণ MCQ – ৫টি সেট | প্রতিটিতে ২০টি করে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে I
বাংলা ব্যাকরণ MCQ : বাংলা ব্যাকরণ শিখতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এমসিকিউ চর্চার কোনো বিকল্প নেই।
এই পেজে তুমি পাচ্ছো ধারাবাহিকভাবে সাজানো ৫টি প্র্যাকটিস সেট — প্রতিটিতে রয়েছে ২০টি করে নির্বাচিত প্রশ্ন ও সঠিক উত্তর, যা WBPSC, WBCS, WBSSC SLST, TET সহ সকল চাকরির পরীক্ষার জন্য উপযোগী।
💡 যা থাকছে প্রতিটি সেটে
- অধ্যায়ভিত্তিক প্রশ্ন
- পরীক্ষার ধরনে মিল রেখে প্রস্তুতি
- ভুল উত্তর বা ব্যাখ্যা নিয়ে কোনো সন্দেহ হলে কমেন্টে জানাও, আমরা উত্তর যাচাই করে আপডেট করব
- প্রতিটি সেটই তৈরি হয়েছে সময় সাশ্রয়ী, বাস্তবভিত্তিক প্রস্তুতির কথা মাথায় রেখে
📌 এক্সট্রা সুবিধা:
👉 সম্পূর্ণ প্রশ্নোত্তর গুলো পেতে চাও PDF আকারে? নিচের “Download Now” বাটনে ক্লিক করো।
🔔 দ্রষ্টব্য: এই পোস্টে দেওয়া Buy Now ও Download Now লিংকগুলো affiliate হতে পারে। এর মাধ্যমে তুমি অতিরিক্ত খরচ না করেই বই বা PDF কিনলে আমাদের এই ওয়েবসাইট চালিয়ে যেতে ছোট্ট সাহায্য করবে। 🙏
১. ‘আমি আর কখনো ফিরে আসব না।’—‘আর’ কোন্ শ্রেণির অব্যয়?
ক. পদান্বয়ী
খ. সমুচ্চয়ী
গ. অনন্বয়ী
ঘ. কোনটি নয়।
উত্তর – গ. অনন্বয়ী
২. ‘গরিবের রোগ-জ্বালা দেখলে তিনি চুপ করে বসে থাকতে পারতেন না।’—‘রোগ-জ্বালা’ কোন শ্রেণির বিশেষ্য ?
ক. গুণবাচক
খ. ভাববাচক
গ. অবস্থাবাচক
ঘ. সংজ্ঞাবাচক।
উত্তর – গ. অবস্থাবাচক
৩. ‘অমৃতসরে স্বর্ণ মন্দির আছে।’—‘স্বর্ণ’ গঠন অনুসারে কোন শ্রেণির বিশেষণ?
ক. বিশেষ্যের বিশেষণ
খ. একপদী বিশেষণ
গ. উপাদানবাচক বিশেষণ
ঘ. সবকটি।
উত্তর – খ. একপদী বিশেষণ
৪. ‘তোমায় নিয়ে বেড়াবে গান।’—ক্রিয়ার কাল-প্রকার হল—
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ
ঘ. অনুজ্ঞা ভবিষ্যৎ।
উত্তর – ক. সাধারণ ভবিষ্যৎ
৫. হে ঋষি, ঘুমন্ত জাতিরে জাগালে তুমি। — ‘জাগালে’ গঠনগত দিক থেকে ক্রিয়াপদটি—
ক. প্রযোজক ক্রিয়া
খ. নামধাতুজ ক্রিয়া
গ. কর্মবাচ্যের ক্রিয়া
ঘ. সংযোগবাচক ক্রিয়া।
উত্তর – ক. প্রযোজক ক্রিয়া
৬. ‘যে-কেউ উত্তর দিতে পারো।— “যে-কেউ’ কোন শ্রেণির সর্বনাম?
ক. অনির্দেশক সর্বনাম
খ. যৌগিক সর্বনাম
গ. সাপেক্ষ সর্বনাম
ঘ. সংযোগবাচক সর্বনাম।
উত্তর – খ. যৌগিক সর্বনাম
৭. ‘যতদিন ধনী ছিলাম, কখনও সুখ পাইনি।’— গঠনগত দিক থেকে বাক্যটি—
ক. সরলবাক্য
খ, যৌগিকবাক্য
গ. জটিলবাক্য
ঘ. মিশ্রবাক্য।
উত্তর – গ. জটিলবাক্য
৮. ‘এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক।’—অর্থগত দিক থেকে বাক্যটি—
ক. আবেগসূচক
খ. অনুজ্ঞাসূচক
গ. প্রার্থনাসূচক
ঘ. নির্দেশক।
উত্তর – গ. প্রার্থনাসূচক
৯. ‘কড়ির পাহাড়ে চম্পা, তুমি তো নেই।’—গঠনগত দিক থেকে বাক্যটি—
ক. সরলবাক্য
খ. যৌগিকবাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্রবাক্য।
উত্তর – ক. সরলবাক্য
১০. ‘মানুষ সেজে আসা হলো।’— কোন্ শ্রেণির বাচ্য?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্ম-কর্তৃবাচ্য।
উত্তর – খ. কর্মবাচ্য
১১. ‘দিন চারেক যেতে না যেতে ফিরে যেতে হবে।’—কোন্ শ্রেণির বাচ্য?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্ম-কর্তৃবাচ্য।
উত্তর – গ. ভাববাচ্য
১২. ‘যেতে দিয়ো না ওকে।’— কোন্ শ্রেণির বাচ্য?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্ম-কর্তৃবাচ্য।
উত্তর – ক. কর্তৃবাচ্য
১৩. ‘আমি রূপে তোমায় ভোলাবো না।’— ‘রূপে’ পদটির কারক হল—
ক. কর্মকারক
খ. করণকারক
গ. অধিকরণকারক
ঘ. অপাদান কারক।
উত্তর – খ. করণকারক
১৪. ‘সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে।’—‘দিন’ পদটির কারক-
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. করণকারক
ঘ. অধিকরণকারক।
উত্তর – ঘ. অধিকরণকারক।
১৫. ‘লোকটি ছেলেকে হাত ধরে কাজ শেখালেন।’—‘হাত’ পদটির কারক—
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. অধিকরণকারক
ঘ. অপাদানকারক।
উত্তর – খ. কর্মকারক
১৬, নভঃ + চক্ষু-এর সন্ধিবদ্ধ রূপ—
ক. নভঃচক্ষু
খ. নভোচক্ষু
গ. নভশ্চক্ষু
ঘ. নভচক্ষু।
উত্তর – গ. নভশ্চক্ষু
১৭. কোনটি আগন্তুক শব্দ ?
ক. বিটকেল
খ. বৈঠা
গ. চশমা
ঘ. হরিতকি।
উত্তর – গ. চশমা
১৮. ‘তামাক’–কোন্ শ্রেণির শব্দ?
ক. তুর্কি
খ. পোর্তুগিজ
গ. দেশি
ঘ. প্রতিবেশি।
উত্তর – খ. পোর্তুগিজ
১৯. কোনটি সংকর শব্দ ?
ক. হরতাল
খ. বেআদব
গ. রোজনামচা
ঘ. তাজমহল।
উত্তর – খ. বেআদব
২০. ‘গাত্র’- এর তদ্ভব রূপ হল—
ক. গা
খ. গতর
গ. গাতর
ঘ. গাঁ।
উত্তর – ক. গা
🎯 শুধু ২০টা প্রশ্নেই থেমে থেকো না!
এই পোস্টে দেওয়া ২০টি বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন ও উত্তর তোমার প্রস্তুতির একটি ছোট্ট ঝলক মাত্র। পুরো প্রস্তুতি নিতে চাইলে তোমাকে দরকার একটি পূর্ণাঙ্গ গাইড, যেখানে থাকবে—
✅ ২৫০০+ প্রশ্ন ও বিস্তারিত ব্যাখ্যা
✅ ৫০+ প্র্যাকটিস সেট
✅ পরীক্ষা অনুযায়ী অধ্যায়ভিত্তিক সাজানো কনটেন্ট
✅ সহজ, প্রাঞ্জল ব্যাকরণ ব্যাখ্যা যা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আদর্শ
📥 এই পোস্টের সব প্রশ্ন PDF আকারে পেতে নিচের বাটনে ক্লিক করো:
🔻 [📥 Download Now]
📚 বাংলা ব্যাকরণে পরীক্ষায় সফল হতে চাইলে এই বইটি অবশ্যই পড়া উচিত।
এখনই সংগ্রহ করো বাংলা ব্যাকরণের Top No.1 Recommended Book —
🛒 [📘 Buy Now] – এখান থেকে বইটির দাম, পৃষ্ঠা সংখ্যা ও আরও বিস্তারিত দেখে কিনতে পারবে।
Welcome! I am Abdul Aziz, a dedicated researcher and writer who finds joy in sharing knowledge. By profession, I am a full-time corporate employee in the IT sector, but my true passion lies in writing. Over the last 6 years, I have spent my part-time hours exploring niches like education, government schemes, net worth, and digital marketing to create genuinely helpful content for viewers like you. I believe in the power of well-researched information, and I’m always happy to connect with my readers on LinkedIn and Facebook.
Discover more from WB Study Hub
Subscribe to get the latest posts sent to your email.













