বাংলা ব্যাকরণ MCQ – ৫টি সেট | প্রতিটিতে ২০টি করে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে I
বাংলা ব্যাকরণ MCQ: বাংলা ব্যাকরণ শিখতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এমসিকিউ চর্চার কোনো বিকল্প নেই।
এই পেজে তুমি পাচ্ছো ধারাবাহিকভাবে সাজানো ৫টি প্র্যাকটিস সেট — প্রতিটিতে রয়েছে ২০টি করে নির্বাচিত প্রশ্ন ও সঠিক উত্তর, যা WBPSC, WBCS, WBSSC SLST, TET সহ সকল চাকরির পরীক্ষার জন্য উপযোগী।
💡 যা থাকছে প্রতিটি সেটে
- অধ্যায়ভিত্তিক প্রশ্ন
- পরীক্ষার ধরনে মিল রেখে প্রস্তুতি
- ভুল উত্তর বা ব্যাখ্যা নিয়ে কোনো সন্দেহ হলে কমেন্টে জানাও, আমরা উত্তর যাচাই করে আপডেট করব
- প্রতিটি সেটই তৈরি হয়েছে সময় সাশ্রয়ী, বাস্তবভিত্তিক প্রস্তুতির কথা মাথায় রেখে
📌 এক্সট্রা সুবিধা:
👉 সম্পূর্ণ প্রশ্নোত্তর গুলো পেতে চাও PDF আকারে? নিচের “Download Now” বাটনে ক্লিক করো।
🔔 দ্রষ্টব্য: এই পোস্টে দেওয়া Buy Now ও Download Now লিংকগুলো affiliate হতে পারে। এর মাধ্যমে তুমি অতিরিক্ত খরচ না করেই বই বা PDF কিনলে আমাদের এই ওয়েবসাইট চালিয়ে যেতে ছোট্ট সাহায্য করবে। 🙏
১. ‘অ্যা’- ধ্বনিটি জিহ্বার অবস্থান অনুযায়ী হল-
ক. সম্মুখ স্বর
খ. পশ্চাৎ স্বর
গ. কেন্দ্রীয় স্বর
ঘ. তালব্য স্বর।
উত্তর – ক. সম্মুখ স্বর
২. ‘র্’-ধ্বনিটি হল—
ক. কম্পিত অল্পপ্রাণ
খ. কম্পিত মহাপ্রাণ
গ. কম্পিত ঘোষ
ঘ. কম্পিত অঘোষ ।
উত্তর – গ. কম্পিত ঘোষ
৩. বারানসী > বানারসী — কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?
ক. বিষমীভবন
খ. বিমিশ্রণগ. শব্দ-বিভ্রম
ঘ. ধ্বনিবিপর্যয়।
উত্তর – ঘ. ধ্বনিবিপর্যয়
৪. কোনটি ঘোষীভবনের দৃষ্টান্ত ?
ক. ছোটদি > ছোড়দি
খ. উপকার > উবগার
গ. অষ্টরম্ভা > অষ্টরম্বা
ঘ. মৃত্তিকা > মাটি।
উত্তর – ক. ছোটদি > ছোড়দি
৫. সন্ন্যাসি > সন্নিসি— কোন্ ধরনের স্বরসঙ্গতি?
ক. প্রগত
খ. পরাগত
গ. মধ্যগত
ঘ. অন্যোন্য।
উত্তর – খ. পরাগত
৬. বিদ্যুৎ + লতা-এর সন্ধিবদ্ধ রূপ হল-
ক. বিদ্যুলতা
খ. বিদ্যুদলতা
গ. বিদ্যুল্লতা
ঘ. বিদ্দুলতা I
উত্তর – গ. বিদ্যুল্লতা
৭. ‘স্বচ্ছ’-এর সন্ধি-বিচ্ছেদ হল—
ক. স্ব + অচ্ছ
খ. স্বে + অচ্ছ
গ. সু + অচ্ছ
ঘ. স্ব + চ্ছ
উত্তর – গ. সু + অচ্ছ
৮. কোনটি বিদেশি উপসর্গজাত শব্দ?
ক. পাতিলেবু
খ. হরদিন
গ. হা-ঘর
ঘ. ভরপেট।
উত্তর – খ. হরদিন
৯. নীচের কোনটি আগন্তুক শব্দ ?
ক. মণ্ডপ
খ. রহস্য
গ. দুলাল
ঘ. তবলা।
উত্তর – ঘ. তবলা
১০. নীচের কোনটি প্রতিবেশি শব্দ?
ক. সনেট
খ. বেলচা
গ. বোতল
ঘ. মোহর।
উত্তর – খ. বেলচা
১১. ‘বৎস’-এর তদ্ভব রূপ কোনটি?
ক. বচ্ছ
খ. বাছা
গ. বাচ্চা
ঘ. বালক।
উত্তর – খ. বাছা
১২. কোনটি বাংলা কৃৎ-প্রত্যয়জাত শব্দ?
ক. পাণ্ডর
খ. মাজন
গ. অপকারী
ঘ. মর্মরিত।
উত্তর – খ. মাজন
১৩. নীচের কোনটি ‘ক্ত’ প্রত্যয় জাত শব্দ ?
ক. প্রবন্ধ
খ. সম্বদ্ধ
গ. স্নান
ঘ. কণ্ঠকিত।
উত্তর – খ. সম্বদ্ধ
১৪. ‘স্বয়ংবরা’-এর প্রকৃতি-প্রত্যয় হল—
ক. স্বয়ম্-বৃ + অ + আ
খ. স্বয়ম্-বৃ + আ
গ. স্বয়ম্-বৃ + খচ্ + আ
ঘ. স্বয়ম্-বৃ + খল্ + আ।
উত্তর – গ. স্বয়ম্-বৃ + খচ্ + আ
১৫. ‘একটি বিহঙ্গগীত চিরতরে থেমে যায়।’—কোন্ শ্রেণির বাচ্য?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য।
উত্তর – ঘ. কর্মকর্তৃবাচ্য
১৬. ‘দৃশ্যটা খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে।’— কোন শ্রেণির বাচ্য ?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য।
উত্তর – খ. কর্মবাচ্য
১৭. ‘অহংকারীকে কেউ সহ্য করে না।’—কোন্ শ্রেণির বাচ্য?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য।
উত্তর – ক. কর্তৃবাচ্য
১৮. ‘এটা যে সত্যি হুবহু গল্পের মত লাগছে।’—গঠনগত দিক থেকে বাক্যটি হল-
ক. সরলবাক্য
খ. যৌগিকবাক্য
গ. জটিলবাক্য
ঘ. মিশ্রবাক্য।
উত্তর – ক. সরলবাক্য
১৯. ‘মনে হচ্ছে এখনো ঘন্টা দুই দেরী হবে’।— গঠন অনুসারে কোন শ্রেণির বাক্য?
ক. সরলবাক্য
খ. যৌগিকবাক্য
গ. জটিলবাক্য
ঘ. মিশ্রবাক্য।
উত্তর – গ. জটিলবাক্য
২০. ডুব দে মন কালী বলে।—অর্থ অনুসারে বাক্যটি কোন্ শ্রেণির?
ক. আবেগসূচক
খ. অনুজ্ঞাসূচক
গ. প্রার্থনাসূচক
ঘ. নির্দেশক।
উত্তর – খ. অনুজ্ঞাসূচক
🎯 শুধু ২০টা প্রশ্নেই থেমে থেকো না!
এই পোস্টে দেওয়া ২০টি বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন ও উত্তর তোমার প্রস্তুতির একটি ছোট্ট ঝলক মাত্র। পুরো প্রস্তুতি নিতে চাইলে তোমাকে দরকার একটি পূর্ণাঙ্গ গাইড, যেখানে থাকবে—
✅ ২৫০০+ প্রশ্ন ও বিস্তারিত ব্যাখ্যা
✅ ৫০+ প্র্যাকটিস সেট
✅ পরীক্ষা অনুযায়ী অধ্যায়ভিত্তিক সাজানো কনটেন্ট
✅ সহজ, প্রাঞ্জল ব্যাকরণ ব্যাখ্যা যা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আদর্শ
📥 এই পোস্টের সব প্রশ্ন PDF আকারে পেতে নিচের বাটনে ক্লিক করো:
🔻 [📥 Download Now]
📚 বাংলা ব্যাকরণে পরীক্ষায় সফল হতে চাইলে এই বইটি অবশ্যই পড়া উচিত।
এখনই সংগ্রহ করো বাংলা ব্যাকরণের Top No.1 Recommended Book —
🛒 [📘 Buy Now] – এখান থেকে বইটির দাম, পৃষ্ঠা সংখ্যা ও আরও বিস্তারিত দেখে কিনতে পারবে।
Welcome! I am Abdul Aziz, a dedicated researcher and writer who finds joy in sharing knowledge. By profession, I am a full-time corporate employee in the IT sector, but my true passion lies in writing. Over the last 6 years, I have spent my part-time hours exploring niches like education, government schemes, net worth, and digital marketing to create genuinely helpful content for viewers like you. I believe in the power of well-researched information, and I’m always happy to connect with my readers on LinkedIn and Facebook.
Discover more from WB Study Hub
Subscribe to get the latest posts sent to your email.













